প্রসূন – শিকারীপাড়া টি,কে,এম উচ্চ বিদ্যালয়ের প্রিয় সাহিত্য বার্ষিকী।
"প্রসূন" নামটি মুখে উচ্চারিত হওয়ার সাথে সাথেই যে স্যারের মুখটি চোখের সামনে ভেসে উঠে তিনি আমাদের মহান শিক্ষক শ্রদ্ধেয় অচিন্ত্য ভট্টাচার্য স্যার। আমরা যারা এই স্কুলে পড়ালেখা করেছি সবাই একবাক্যে তার অবদানের কথা স্বীকার করবো।
অচিন্ত্য ভট্টাচার্য স্যার ও আওয়াল খান স্যার প্রথম প্রস্তাব দেন তৎকালীন প্রধান শিক্ষক কাজী আক্কাছ উদ্দিন স্যারকে সাহিত্য বার্ষিকী প্রকাশ করার। ঐদিন আক্কাছ উদ্দিন স্যার ইতিবাচক সাড়া দিয়েছিলেন। তার পরের দিন সকল শিক্ষকগনের সাথে এক আলোচনায় বসলেন এর নামকরণ নিয়ে। দীর্ঘ আলোচনার পর অবশেষে আক্কাছ উদ্দিন স্যার এই সাহিত্য বার্ষিকীর নাম ঠিক করে দেন "প্রসূন"। সকল শিক্ষকগন এই নামকে সাদরে গ্রহন করেন। প্রসূনের প্রথম সংখ্যা প্রকাশিত হয় ১৯৭৭ সনে। প্রথম সম্পাদক শ্রদ্ধেয় অচিন্ত্য ভট্টাচার্য স্যার ও ওয়াহিদুর রহমান স্যার। প্রথম প্রকাশক আওয়াল খান স্যার। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই মহান স্যারদের যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল এই "প্রসূন" নামের প্রিয় ম্যাগাজিন।
আমরা হয়তোবা "প্রসূন" এর সবগুলো সংখ্যা আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, তবে চেস্টা করছি সর্বোচ্চ সংখ্যক তুলে ধরতে। এখানে আপডেট হতে থাকবে নিয়মিত। কাজেই লিংকটি শেয়ার দিয়ে অথবা আমাদের ফেসবুক পেজ এ লাইক দিয়ে আমাদের সাথে সংযুক্ত থাকার অনুরোধ রইলো।
বিঃদ্রঃ প্রসূন এর কোন পার্ট এর লিংক যদি কাজ না করে তাহলে অনুগ্রহ করে প্রসূন হেল্পলাইন এ মেসেজ দিন। মেসেজে অবশ্যই প্রসূন কোডটি উল্লেখ করুন। প্রসূন কোড কভার পেজ অথবা টাইটেল এ দেওয়া থাকবে।
